ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:১১, ২২ আগস্ট ২০২০

মৌলভীবাজারে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মহিলা আ. লীগের আয়োজন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় আইভি রহমানসহ নিহত সকলের আত্মার শান্তি কামনা করে মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

জেলা মহিলা সংস্থা কার্যালয়ে আইভি রহমান অডিটোরিয়ামে আলোচনা সভার শুরুতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সদ্য মারা যাওয়া বর্ষীয়ান রাজনীতিবিদ ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

গ্রেনেড হামলা দিবসের আলোচনায় মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দীনের সভাপতিত্বে ও জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহিলা আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুহিবুর রহমান তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক নওশের আলী খোকন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এসকে মুহিত, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজিয়া রহমান, দেশ টিভির মৌলভীবাজার প্রতিনিধি সালেহ এলাহী কুটি, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুর রহমান বাবুল, কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, কমলগঞ্জ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, রাজনগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তি চক্রবর্তী, গিয়াস নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে মহিলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়