ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৪, ২৪ আগস্ট ২০২০

মৌলভীবাজারে শুরু হয়েছে বঙ্গবন্ধু অলিম্পিয়াড

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী শোকাবহ আগস্ট উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে বঙ্গবন্ধু অলিম্পিয়াড।

সোমবার (২৪ আগস্ট) সাইফুর রহমান অডিটোরিয়ামে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে ৭টি উপজেলা মৌলভীবাজার পৌরসভা দল অংশগ্রহণ করে।

প্রথম রাউন্ডে কমলগঞ্জের বিএএফ শাহীন কলেজকে পরাজিত কয়ে জয়ী হয় বড়লেখার দক্ষিণভাগ এনসিএস উচ্চ বিদ্যালয়।

রাজনগরের সোনাপুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে জয়ী হয় সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়।

কুলাউড়ার নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে জয়ী হয় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়।

জুড়ী উপজেলার জায়ফরনগর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে জয়ী হয় সদর উপজেলার শাহ হেলাল উচ্চ বিদ্যালয়।

সোমবার সকালে বঙ্গবন্ধু অলিম্পিয়াডের উদ্বোধনী পর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উন্নয়ন গবেষক জসীম উদ্দীন মাসুদ।

মঙ্গলবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল পর্ব।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়