ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৩, ১৭ ডিসেম্বর ২০২০

মৌলভীবাজারে `ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ফর পুলিশ ক্লিয়ারেন্স` চালু

পুলিশ ক্লিয়ারেন্স ও পাসপোর্ট ভ্যারিফিকেশনের জন্য স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জবাবদিহি মুলক পুলিশিং নিশ্চিত করতে মৌলভীবাজারে চালু করা হয়েছে "ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ফর পুলিশ ক্লিয়ারেন্স"।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে উদ্ভোধন করেন পুলিশ সুপার ফারুক আহমদ।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে প্রচুর পুলিশ ক্লিয়ারেন্সের দরকার পরে। এই সেবা সহজ করতে এবং দালাল মুক্ত রাখতে আমরা এই ডিজিটাল সেবা চালু করেছি। এখন থেকে যে কেউ অনলাইনে আবেদন করতে পারবেন এবং কোন ঝামেলা ছাড়াই নির্দিষ্ট তারিখে তা সংগ্রহ করতে পারবেন।

এতে মাত্র ২ দিন সময় লাগবে জানিয়ে তিনি বলেন,এই উদ্যোগের ফলে কোন দালাল বা মধ্যপথে কোন আর্থিক দুর্নীতি থাকবেনা।

আইনিউজ/আরডি/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়