কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২২:১৮, ২১ ডিসেম্বর ২০২০
রাতের আঁধারে বর্গাচাষীর বাগানের লেবু গাছ উপড়ে ফেললো দুর্বৃত্তরা
দুর্বৃত্তের উপড়ে ফেলা গাছ
মৌলভীবাজারের কমলগঞ্জে রাতের আঁধারে বর্গাচাষীর বাগানের লেবু গাছ উপড়ে ফেললো দুর্বৃত্তরা।
রোববার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান সংলগ্ন বনগাঁও গ্রামের ধলাই নদ তীরে এ ঘটনাটি ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, আদমপুর ইউনিয়নের প্রয়াত সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ইউসুফ আলীর ছেলে কৃষক ইদ্রিছ আলী পাত্রখোলা চা বাগানের স্বপন মুন্ডাসহ কয়েকজনের কাছ থেকে ৯০ শতক জমি বর্গা নেন। পাঁচ মাস আগে সে জমিতে আলু ও সবজির সাথে ৫ শতাধিক লেবু গাছের চারা রোপণ করেন। সবগুলো গাছে ফলনও আসে।
হঠাৎ করে রোববার রাতের আঁধারে দুর্বৃত্তরা এ বাগানের অন্যান্য ফলের গাছসহ শতাধিক লেবু গাছ উপড়ে ফেলে দেয়।
বাগানের মালিক ইদ্রিছ আলী সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে মুঠোফোনে বলেন, তাঁর বাড়ি আদমপুর ইউনিয়নে হলেও তিনি মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান সংলগ্ন ধলাই নদের তীরের কয়েকজন চা রমিকের কাছ থেকে ৯০ শতক জমি বর্গা নেন। এ জমিতে আলু ও সবজির সাথে ৫০০ লেবু গাছের চারা রোপন করেছিলেন। তিনি আদমপুর থেকে গিয়ে নিয়মিত এ বাগান তদারকি করতেন।
সোমবার সকালে তদারকির জন্য বাগানে গিয়ে দেখেন শতাধিক লেবু গাছ উপড়ে ফেলে দেওয়া হয়েছে। সাথে অন্যান্য গাছও ছিল। এতে তার কমপক্ষে ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
বিষয়টি তিনি আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মিলন কুমার সিংহকে জানিয়েছন।
আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক ইদ্রিছ আলী বিষয়টি তাকে জানিয়েছেন। প্রাথমিকভাবে এ ঘটনার জন্য থানায় সাধারণ ডায়েরি করতে তাকে বলেছেন।
কমলগঞ্জ উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মিলন কুমার সিংহ বলেন, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























