শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে প্রেমিকের উপর অভিমান করে প্রেমিকার আত্মহত্যা
প্রতীকী ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রেমিকের ওপর অভিমান করে ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যা করেছেন প্রেমিকা। সোমবার (২১ ডিসেম্বর) রাত ৭ টার দিকে সিলেটের একটি হাসপাতালে মারা যান প্রেমিকা নাছিমা (২৮)।
নাছিমা (২৮) শ্রীমঙ্গল রেলওয়ের প্রাক্তন ষ্টেশন মাষ্টার হক মিয়ার মেয়ে।
নাছিমার ফেসবুকে দেওয়া একটি পোস্ট থেকে জানা যায়, প্রেমিক আখলাকুল সাইফের সাথে প্রায় ৮ মাস প্রেমের সম্পর্ক ছিলো নাছিমার। কিন্তু এখন নাছিমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় সাইফ।
বিভিন্ন সমস্যা দেখিয়ে সাইফ লক্ষাধিক টাকা নিয়েছে বলেও উল্লেখ করেছেন নাছিমা।
নাছিমার ভাই জহির রায়হান জানান, শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোড এলাকার বাসিন্দা আকলাকুল সাইফের সাথে বোনের বন্ধুত্ব ছিলো। কিন্তু প্রেমিক-প্রেমিকার সম্পর্ক ছিলো তা আগে থেকে জানা ছিলো না। গত ১৪ ডিসেম্বর সকাল ৮টায় আমার মা বোনকে ডাকা-ডাকি করলে সে ঘুম থেকে উঠছিলো না। দীর্ঘ সময় ডাকার পরও সে উঠছিলো না। পরে আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নিয়ে যাই। দুই দিন চিকিৎসার পর ১৬ তারিখ ডাক্তারের কাছ থেকে জানতে পারি আমার বোন অনেকগুলো ঘুমের ঔষধ খায়।
সোমবার (২১ ডিসেম্বর) আনুমানিক ৭টার দিকে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন নাছিমা মারা যায় বলে জানান তার ভাই।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























