ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪১, ২৩ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৬:৪৩, ২৩ ডিসেম্বর ২০২০

মৌলভীবাজারে পুলিশের ‘গোপন চোখ’

শরীরে রাখা আছে গোপন ক্যামেরা। পুলিশের সকল কার্যক্রম রেকর্ড হচ্ছে ক্যামেরায়। অনিয়ম বা অসংগতি হলেও এড়ানো কঠিন।

স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবার বডি-ওর্ন-ক্যামেরা সেবা চালু করেছে মৌলভবাজার জেলা পুলিশ।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) মৌলভীবাজার চৌমোহনা পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ। নাম দেওয়া হয়েছে ‘গোপন চোখ’।

এসময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, ওসি ইয়াছিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রাথমিক পর্যায়ে মৌলভীবাজার সদরের ট্রাফিক পুলিশকে ১০টি বডি-ওয়ার্ন-ক্যামেরা এবং ৫টি ক্যামেরা সম্বলিত চশমা দেওয়া হয়। এরফলে সড়ক নিরাপত্তা জোরদার এবং দুর্নীতি কমবে বলে জানান পুলিশ সুপার।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়