শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ০০:১৭, ২৪ ডিসেম্বর ২০২০
আসছে বড়দিন, সাজছে গির্জা
বড়দিনকে সামনে রেখে চলছে ধোয়ামোছা কার্যক্রম
২৫ ডিসেম্বর, খ্রীস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। দিনটি উদযাপন করতে নতুন রূপে সাজছে বিশ্বের গির্জাগুলো।
যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন খ্রীস্টান ধর্মাবলম্বীরা। যার ব্যতিক্রম নয় মৌলভীবাজারের শ্রীমঙ্গল। এরই মধ্যে উপজেলার ৬৭ গির্জায় চলছে বড়দিনের প্রস্তুতি।
মহামারি করোনাভাইরাসের কারণে এবার সীমিত পরিসরে উৎসবটি পালন হবে বলে জানিয়েছেন শ্রীমঙ্গলের বিভিন্ন গির্জার মণ্ডলী প্রধানরা।
বুধবার (২৩ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা গেছে, বড়দিনকে সামনে রেখে গির্জাগুলোতে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। ধোয়ামোছা করে, রং দিয়ে নতুন সাজে তৈরি হচ্ছে গির্জাগুলো। স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে জীবাণুনাশক ছিটাতেও দেখা গেছে।
লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি প্রেসবিটারিয়ান চার্চের সভাপতি শাকিল পামথেট বলেন, প্রতি বছর আমরা জাঁকজমকভাবে বড়দিন উৎসব পালন করলেও এবার করোনা পরিস্থিতির কারণে কিছুটা সীমিত করেছি। আমরা সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে গির্জায় প্রার্থনার আয়োজন করেছি।
সিলেট প্রেসবিটারিয়ান সিনডের সহ সাধারণ সম্পাদক ফিলা পতমী বলেন, এ বছর শ্রীমঙ্গল উপজেলায় ৬৭টি গির্জা রয়েছে। সব গির্জায় নির্দেশনা দেওয়া হয়েছে যেন স্বাস্থ্যবিধি মেনে সবাই উৎসব পালন করে।
সাধারণত, ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে প্রতিটি গির্জায় মণ্ডলীর আয়োজনে ঘরে ঘরে কীর্তনের আয়োজন করা হয়ে থাকে। তবে করোনার কারণে এ বছর সেই কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
প্রসঙ্গত, ২৫ ডিসেম্বর খ্রিস্টধর্মের প্রবর্তক মহামতি যিশু জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য যিশুখ্রিস্টের জন্ম হয়। তাই ধর্ম প্রবর্তকের জন্মদিনটিকে খ্রিস্ট ধর্মাবলম্বীরা ধর্মীয় নানা আচার ও উৎসবের মধ্য দিয়ে উদযাপন করেন।
আইনিউজ/এস.এম/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























