কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২২:৩৫, ২৪ ডিসেম্বর ২০২০
ঢাকা থেকে নিখোঁজ প্রতিবন্ধী মাসুদকে পাওয়া গেল কমলগঞ্জে
সংগৃহীত
মাসুদ মাহিন একজন মানসিক প্রতিবন্ধী। ঢাকার উত্তরখান থানার কুঞ্জদিয়া গ্রামের বাসিন্দা সে। কিন্তু গত ৬ দিন ধরে সে নিখোঁজ। প্রতিবন্ধী ছেলেকে খোঁজে খোঁজে হয়রান মা। অবশেষে মাসুদের সন্ধান পাওয়া গেলো মৌলভীবাজারে।
কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এক রাস্তায় বসেছিল মাসুদ। তাকে দেখতে পান স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “স্বজন”-এর সাধারণ সম্পাদক শাকিল হোসেন।
তিনি মাসুদের গলায় ঝুলানো লকেটে পান একটি নম্বর। মুঠোফোনে সেই নম্বরে যোগাযোগ করলে সন্ধান পাওয়া যায় মাসুদের মা শাহিনুর বেগমের।
বৃহস্পতিবার কমলগঞ্জে ছুটে আসেন শাহিনুর বেগম। তিনি আসার পর 'স্বজন' সংগঠনের কর্মীরা মাসুদকে মায়ের হাতে তুলে দেন। স্বজনের পক্ষ থেকে কিশোরটিকে শীতবস্ত্রও দেয়া হয়।
স্বজনের সাধারণ সম্পাদক শাকিল হোসেন জানান, বুধবার দুপুরে শ্রীপুরস্থ গ্রামে তার সবজি বাগানে তিনি কাজ করছিলেন। তখন গ্রামের রাস্তায় প্রতিবন্ধী কিশোর মাসুদ মাহিনকে রাস্তায় বসে থাকতে দেখেন। কিশোরকে কাছে ডেকে আনার পর সে সঠিকভাবে কোন কিছু বলতে পারছিল না। পরে তার গলায় ঝুলানো একটি লকেটে একটি মুঠোফোন নম্বর খোঁজে পেয়ে ফোন করেন। তারপর মাসুদের মায়ের সন্ধান পান।
মাসুদ মাহিনের মা শাহিনুর বেগম বলেন, তার ছেলে মানসিক প্রতিবন্ধী। কয়েকদিন ধরে সে নিখোঁজ ছিল। এর আগেও এভাবে অনেক জায়গা থেকে তাকে ফিরিয়ে আনা হয়েছে। ছেলেকে পেয়ে স্বজনের সম্পাদকসহ সকল সদস্যদের প্রতি শাহিনুর বেগম কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইসলাপমপুর ইউনিয়নের সদস্য আমীর আলী বলেন, ছেলেটিকে মায়ের কাছে ফিরিয়ে দিয়ে শাকিল হোসেন ও স্বজন সদস্যরা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি তাদের কাজের প্রশংসা করেন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























