কমলগঞ্জ প্রতিনিধি
নির্বাচিত হলে নতুন উন্নয়নমূলক কাজ করার আশ্বাস জুয়েলের
সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় মো. জুয়েল আহমেদ
নির্বাচিত হলে গত ৫ বছরের অসমাপ্ত কাজসহ পৌরবাসীর জন্য আরও নতুন উন্নয়নমূলক কাজ করবেন বলে আশ্বাস দিয়েছেন কমলগঞ্জে আওয়ামী লীগের মনোনিত দলীয় মেয়র প্রার্থী মো. জুয়েল আহমেদ।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে কমলগঞ্জ পৌরসভার কামারগাঁওস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এমন আশ্বাস দিয়েছেন মো. জুয়েল আহমেদ।
জুয়েল আহমেদ বলেন, সবার সহযোগিতায় ২০১৫ সালের নির্বাচনে প্রথমবারের মত কমলগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছি। গত ৫ বছরে পৌরবাসীর কল্যাণে কাজ করেছি। পাশাপাশি করোনাকালে সকলের ঘরে ঘরে গিয়ে প্রয়োজনীয় সহায়তা ও ত্রাণ তৎপরতা চালিয়েছিন বলেও জানান তিনি।
তিনি সবার কাছে ভোট প্রার্থনা করে বলেন, আবারও নৌকায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করে অসম্পূর্ণ কাজের সাথে নতুন উন্নয়নমূলক কাজ করার সুযোগ দিতে।
তিনি আরও বলেন গত ৫ বছরে তিনি নারী পুরুষ ১২ জন কাউন্সিলরকে সাথেনিয়ে কমলগঞ্জ পৌরসভার কাজ করেছিলেন বলেই এ পৌরসভা সি গ্রেডথেকে বি গ্রেডে উন্নীত হয়েছিল।
নির্বাচনে জুয়েল আহমেদের প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের দুই বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী। এ ব্যাপারে তিনি বলেন, জনগণই জানেন তিনি কোন দুর্নীতি করেননি। সুতরাং যত শক্তিই তার বিরুদ্ধে অপপ্রচার করুক জনগণের রায়ে আবার নির্বাচিত হবেন বলে আশাবাদী তিনি।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























