ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা

প্রকাশিত: ০১:১০, ২৫ ডিসেম্বর ২০২০

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে :  পুলিশ স

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন মৌলভীবাজার পুলিশ ফারুক আহমদ। বৃহস্পতিবার দুপুরে তিনি সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়লেখা মোহাম্মাদীয়া ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্র পরিদর্শন করেন। 


এসময় তিনি সাংবাদিকদের বলেন, আগামী ২৮ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।  


আইনিউজ/এজেএল
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়