শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ০১:৫৮, ২৬ ডিসেম্বর ২০২০
ঘুমন্ত মানুষের গায়ে কম্বল পরিয়ে দিলেন ডিসি
সংগৃহীত ছবি
ঘুমন্ত শীতার্ত মানুষের গায়ে কম্বল পরিয়ে দিলেন ডিসি। ঠান্ডায় কাবু ছিন্নমূল মানুষ। বিশেষ করে তীব্র শীতে বয়স্ক মানুষগুলোর কষ্ট সীমাহীন। সেই মানুষদের কষ্ট লাঘব করতে মধ্যরাতে কম্বল নিয়ে তাদের কাছে যাচ্ছেন জেলা প্রশাসক (ডিসি)।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে হঠাৎ মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনের প্ল্যাটফর্মে থাকা ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী ঘুমন্ত শীতার্ত মানুষের গায়ে কম্বল পরিয়ে দেন জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘এই শীতে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় একটি মানুষও শীতে কষ্ট পাবে না। শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মৌলভীবাজার জেলার জন্য বরাদ্দকৃত ৩৩ হাজার কম্বল রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সেগুলো বিভিন্ন ইউনিয়নে পাঠানো হয়েছে। যা ইতোমধ্যে বিতরণ শুরু করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর দেয়া কম্বল নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকৃত দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য রাতের অন্ধকারে মানুষের পাশে দাঁড়াতে তিনি এ উদ্যোগ নেন।’
আইনিউজ/বিএম
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























