কুলাউড়া প্রতিনিধি
আপডেট: ১৯:৫২, ২৭ ডিসেম্বর ২০২০
কুলাউড়ায় গহীন জঙ্গলে প্রেমিকের আত্মহত্যা!
মৌলভীবাজারের কুলাউড়ায় ভারত সীমান্তবর্তী এওলাছড়া পানপুঞ্জির গহীন জঙ্গল থেকে এক তরুণের (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের সময় পাশেই কান্নারত অবস্থায় উদ্ধার করা হয় তরুণের প্রেমিকাকে (১৩)।
মৌলভীবাজার জেলার কুলাউড়ার কর্মধা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী এওলাছড়া পানপুঞ্জির গহীন জঙ্গলে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে আত্মহত্যা করেছেন ওই তরুণ। শনিবার (২৬ ডিসেম্বর) তার লাশ উদ্ধার করে পুলিশ।
আত্মহত্যা করা তরুণের নাম শিপন (১৭)। মৃত শিপন স্থানীয় পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামের সিন্ধু মালাকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৃথিমপাশা ইউনিয়নের সিন্দু মালাকারের ছেলে সিএনজি চালক শিপন মালাকার সঙ্গে দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল কিশোরীর। বিষয়টি উভয় পরিবার মেনে না নেওয়ায় ২৫ ডিসেম্বর পালানোর সিদ্ধান্ত নেন তারা।
শুক্রবার বিকেলে শিপন প্রেমিকাকে তার বাড়িতে নিয়ে যায়। এরপর সন্ধ্যার দিকে তারা দুজনে ভারতে পালানোর উদ্দেশ্যে সীমান্তবর্তী এওলাছড়া পুঞ্জির গহীনে চলে যায়। সেখানে তারা অনেক সময় অবস্থান করেন।
তরুণের লাশ পাহারারত কিশোরী বলেন, শুক্রবার বিকেলে শিপন আমাকে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর রাতে এওলাছড়া পানপুঞ্জির গহীন জঙ্গলে অবস্থান করি। একপর্যায়ে রাত প্রায় ২টায় শিপনের কাছ থেকে পাহাড়ের নিচে আমি ছিটকে পড়ে যাই। তখন থেকে প্রায় তিন ঘণ্টা আমি অজ্ঞান ছিলাম।
কিশোরী জানান, ভোরে শিপনকে অনেক খোঁজাখুঁজি করি। সকালে তার পরনের গেঞ্জি দিয়ে গাছের ডালে ফাঁস লাগিয়ে অবস্থায় দেখতে পাই। এ সময় ঘটনাস্থলে নিজে লাশ পাহারা দেই।
এদিকে ওই তরুণের আত্মহত্যা এবং লাশ পাহারারত অবস্থায় তরুণীকে পাওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান, কর্মধা ইউপি চেয়ারম্যান এমএ রহমান আতিক, স্থানীয় ইউপি সদস্য সিলভেস্টার পাঠান, হাজী মাকসুদ আলী, আব্দুল মনাফ প্রমুখ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় লাশের পাশে পাহারারত অবস্থায় এক কিশোরীকে পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ৩ ঘণ্টা প্রেমিকাকে না পেয়ে অভিমানে বা হতাশায় হয়তো সে আত্মহত্যা করেছে। তবে তদন্তে নিশ্চিত হওয়া যাবে। মেয়েটিকে বর্তমানে মা-বাবার জিম্মায় দেওয়া হয়েছে।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























