বড়লেখা প্রতিনিধি
আপডেট: ২২:৩১, ২৬ ডিসেম্বর ২০২০
পৌর নির্বাচন
বড়লেখায় ইভিএমে ‘মক ভোট’ অনুষ্ঠিত
একজন ভোটারকে ইভিএমে ভোট দেওয়ার নিয়ম শেখানো হচ্ছে
প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার নির্বাচন। তবে এর আগেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে(ইভিএম) অনুশীলনমূলক (মক) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ডিসেম্বর) সকাল ১০টা থেকে পৌরসভার ১০ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। পৌরসভার ১০টি কেন্দ্রে প্রায় ১ হাজার ৫০০ জন ভোটার মক (অনুশীলনমূলক) ভোট দিয়েছেন।
সরেজমিন শনিবার দুপুরে সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত বড়লেখা সরকারি কলেজ, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়লেখা মুহাম্মদিয়া আলিয়া ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়ার প্রক্রিয়া ভোটারদের বুঝিয়ে দেওয়া হচ্ছে।
এসব কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তবে মুহাম্মদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে কিছুটা ভোটার উপস্থিতি দেখা গেছে।
দুপুর দেড়টার দিকে মক (অনুশীলনমূলক) ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা নির্বাচন ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন। এসময় তার সাথে ছিলেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান।
ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন তপন দত্ত। তিনি বলেন, ‘কত সুন্দর প্রক্রিয়ায় ভোট দিলাম। এ ফর্মূলায় একবার ভোট দিলে আবার দেয়ার সুযোগ নেই। একবার দিয়ে অভ্যাস হলে মানুষ আর টেনশন করবে না।’
বড়লেখা সরকারি কলেজ ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘ইভিএম পদ্ধতিতে একজনের ভোট আরেক জনেরও দেওয়ার সুযোগ নেই। ইভিএমে মানুষের আগ্রহ আছে। বিশেষ করে তরুণদের।’
এ বিষয়ে জেলা নির্বাচন ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদআলমগীর হোসেন বলেন, ‘মক (অনুশীলমূলক) ভোটে ব্যাপক সাড়া পাওয়া গেছে। ইভিএমের ভোটে মানুষের আগ্রহ আছে। এর আগে ইভিএমের মাধ্যমে ভোট প্রদানে উৎসাহ এবং প্রশিক্ষণ দিতে কয়েকদিন নানাবিধ প্রচার ও প্রদর্শনী করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় ভোটারদের প্রশিক্ষণ দিতেই অনুশীলনমূলক (মক) ভোট উদ্যোগ। এ অনুশীলনের মাধ্যমে ভোটারদের ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সঙ্গে পরিচয় করে দেওয়া হচ্ছে। কীভাবে ইভিএমে ভোট দেওয়া যায়, তা শিখতে পারবেন ভোটাররা।’
তিনি আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
বড়লেখা পৌরসভায় মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্ধীতা করছেন।
নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী(নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম (ধানেরশীষ), স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোবাইল ফোন)।
উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও নারী ভোটার হচ্ছেন ৭ হাজার ৯২০ জন। পৌরসভার ১০টি কেন্দ্রে ৪৩টি ভোট কক্ষের (বুথের) ভোট গ্রহণ হবে।
আইনিউজ/এ.জে.এল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























