বড়লেখা প্রতিনিধি
জুয়ার আসরে ইউএনও’র অভিযান, ১২ জুয়াড়ির কারাদণ্ড
জুয়ার আস্তানায় ইউএনও`র অভিযান
মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পৌরশহরের উত্তর চৌমোহনার একটি জুয়ার আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলা অবস্থায় ১২ জুয়াড়িকে আটক করা হয়েছে।
অভিযানকালে জুয়া খেলায় ব্যবহৃত ৩ সেট গাফলা ও ২৮৬০ টাকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
শুক্রবার রাতে আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। ভ্রাম্যমাণ আদালতকে সর্বাত্মক সহযোগিতা করেন থানার ওসি মো.জাহাঙ্গীর হোসেন সরদার।
দণ্ডিতরা হচ্ছে- হাটবন্দের এমাদ হোসেন, আদিত্যের মহলের রুয়েল আবেদীন লিটন, গাজী টেকার আব্দুল জব্বার, হাটবন্দের কামরান আহমদ, জফরপুরের মাছুম আহমদ, আলাউদ্দিন, গ্রাম তলার হাবিবুল্লাহ, জফরপুরের সাইদুল ইসলাম, ইমন আহমদ, শাহাজান আহমদ, আদিত্যের মহলের শিবলু আহমদ ও উত্তর চৌমোহনার মনু মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আলইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ১২জুয়াড়ীকে আটক করা হয়।
ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফৌজদারী কার্যবিধির ২৪৫ ও ২৫৮ ধারায় প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। রাতেই দণ্ডিত আসামীদের কারাগারে পাঠানো হয়।
আইনিউজ/এ.জে.এল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























