মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৮:০৪, ২৭ ডিসেম্বর ২০২০
স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বের হবে স্মারক গ্রন্থ
প্রগতি লেখক সংঘের কার্যনির্বাহী সভা
করোনা প্রাদুর্ভাবের মাঝেও ২৬ ডিসেম্বর সন্ধ্যায় প্রগতি লেখক সংঘ মৌলভীবাজারের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নুর সভাপতিত্বে সভায় সংঘের কোষাধ্যক্ষ দীপংকর মোহান্ত শোক প্রস্তাব করেন এবং কোভিড আক্রান্ত হয়ে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা গত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় মহিদুর রহমান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক গ্রন্থ প্রকাশের প্রস্তাব করলে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং দীপংকর মোহান্তকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়।
কমিটিতে অন্য সদস্য হলেন– মহিদুর রহমান, জাহাঙ্গীর জয়েস, জয়নাল আবেদীন শিবু ও আহমদ আফরোজ।
স্বাধীনতা দিবসের আগে সংকলনটি বের করার সম্ভাব্য সময় নির্ধারণ করে এক লাখ বিশ হাজার টাকা বাজেট ধরা হয়েছে।
উল্লেখ্য, তাৎক্ষণিকভাবে ৬০ হাজার টাকার আশ্বাস মিলে। সভা পরিচালনা করেন মহিদুর রহমান। এতে আরও অভিমত রাখেন, অধ্যক্ষ মোহাম্মদ শাজাহান, সহ সাধারণ সম্পাদক সজল আকাশ, সদস্য ইফফাত নিপা, সুবিনয় রায় শুভ, মো. সেলিম প্রমুখ।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























