ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৩, ২৭ ডিসেম্বর ২০২০
আপডেট: ২১:৩১, ২৭ ডিসেম্বর ২০২০

বিদায়ী পুলিশ সুপারের সাথে মৌলভীবাজার প্রেসক্লাবের প্রীতি সম্মিলন

বিদায়ী পুলিশ সুপারের সাথে মৌলভীবাজার প্রেসক্লাবের প্রীতি সম্মেলন

বিদায়ী পুলিশ সুপারের সাথে মৌলভীবাজার প্রেসক্লাবের প্রীতি সম্মেলন

‘এক সময় অপেক্ষায় ছিলাম কখন এই জেলা থেকে চলে যাবো। কিন্তু এখন জেলা ছেড়ে চলে যেতে খুবই কষ্ট লাগছে’- এমনটাই বলছিলেন মৌলভীবাজারের বিদায়ী পুলিশ সুপার ফারুক আহমেদ। 

শনিবার (২৬ ডিসেম্বর) মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে পুলিশ সুপার ফারুক আহমেদের বিদায় উপলক্ষে প্রীতি সম্মিলনে তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, আমরা কি কি কাজ করেছি এর একটা ম্যুরাল নির্মাণ করেছি। সেখানে নিজে একটা শিরোনাম করেছি “মৌলভীবাজারের মাটি যার জন্য খেটেছি খাটি” অর্থাৎ আমার খাটনির ভেতরে কোন ঘাটতি ছিল না।

আমি প্রতিনিয়ত চেষ্টা করেছি রুটিন টাইমের বাইরে গিয়ে ভিন্নভাবে কাজ করার। আমাদের ভিন্নধর্মী ৩৮ কাজের একটা তালিকা করেছি।  কাজগুলো তৃপ্তি দিয়েছে, যাওয়ার সময় মনে হচ্ছে চেষ্টা তো করেছি। 

তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া আমার জন্ম হলেও মৌলভীবাজারকে আমার দ্বিতীয় জন্ম জেলা হিসেবে মনে করি। মৌলভীবাজারের ভালো কিছু সংবাদ শুনলে খুবই খুশি হবো ।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হক ।

অনুষ্ঠানে পুলিশ সুপার ফারুক আহমেদকে সংবর্ধনা স্বরূপ ক্রেস্ট মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এছাড়া উপস্থিত ছিলেন মৌলভীবাজারের প্রেসক্লাবের সকল সদস্যরা।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়