ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৮, ২৭ ডিসেম্বর ২০২০
আপডেট: ২৩:১০, ২৭ ডিসেম্বর ২০২০

নিজ এলাকার দুর্ঘটনাপ্রবণ সড়ক প্রশস্ত করে দিলেন ছাত্রলীগের জাকির

তরুণদের সাথে নিয়ে নিজ এলাকার দুর্ঘটনাপ্রবণ আঁকাবাঁকা সরু সড়ক প্রশস্ত করে দিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

স্থানীয় স্বেচ্ছাসেবী সামজিক সংগঠন- জাগরণ সমাজকল্যাণ সংস্থার সদস্যদের উদ্যোগে তিনি নিজ এলাকার বিপদসংকুল সড়কের দীর্ঘদিনের সমস্যার সমাধান করে দেন। স্বেচ্ছাসেবী সংগঠন এবং এস এম জাকিরের এ উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয় মানুষজন।

উল্লেখ্য কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এস এম জাকির হোসাইনের গ্রামের বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলায়।

এক ফেসবুক স্ট্যাটাসে জাকির বলেন, ‘মৌলভীবাজারের জুড়ী-লাঠিটিলা সড়কে গোয়ালবাড়ি বাজারের পাশে হাসপাতাল ও ইবতেদায়ী মাদ্রাসার সম্মুখের রাস্তায় প্রায় সময় সড়ক দুর্ঘটনা ঘটে। গত একমাসে কয়েকটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এর মাঝে একজন ছোট ভাই মেধাবী ছাত্র মারা যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য রাস্তার দু'পাশে জায়গা থাকার পরও আঁকাবাঁকা রাস্তাটি প্রশস্ত করার কোন উদ্যোগ নেওয়া হয় না। এমনকি অনেক ঝোপঝাড়, গাছ ও টিলামাটি পড়ে রাস্তা সরু হয়ে গিয়েছে। এর জন্য প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটছে।

আঁকাবাঁকা সরু সড়কটি মৃত্যুকূপে পরিণত হয়েছিলো। 

এ অবস্থায় আজ রোববার (২৭ ডিসেম্বর) স্থানীয় জাগরণ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে দুর্ঘটনাপ্রবণ সড়কটি প্রশস্ত করা হয়।

সকল সদস্যরা রাস্তায় স্বাভাবিক গাড়ি চলাচলের জন্য কাজ করেন বলে জানান জাগরণ সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা এস এম জাকির হোসাইন।

জাকির বলেন, আমাদের  উৎসাহ-উদ্দীপনা দিতে কাজে এসেছিলেন পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ ও গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন।

জাগরণ সমাজকল্যাণ সংস্থার সভাপতির দায়িত্বে রয়েছেন হুমায়ুন রশীদ রাজি এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন ফয়সাল আহমেদ।

এ কাজে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এস এম জাকির হোসাইন।

 সরু সড়কটি প্রশস্ত করে দিয়েছে স্থানীয় জাগরণ সমাজকল্যাণ সংস্থা

জাগরণ সমাজকল্যাণ সংস্থার সভাপতি হুমায়ুন রশীদ রাজি আইনিউজকে বলেন, গত এক মাসে এই সড়কে তিনটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। মেধাবী ছাত্র নাহিদ আহমদ মান্না মারা গেছে। অনেকেই আহত হয়েছে। এ অবস্থায় সংস্থাটি স্বেচ্ছাশ্রমে সরু রাস্তা প্রশস্ত করে দিয়েছে।  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়