কমলগঞ্জ প্রতিনিধি
বিদ্যুৎ সংযোগ পেল ১৫০ গারো-খাসিয়া পরিবার
বিদ্যুৎ সংযোগের উদ্বোধন
বিদ্যুৎ সংযোগ পেল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১৫০ গারো ও খাসিয়া পরিবার।
শনিবার (২৬ ডিসেম্বর) উপজেলার মাধবপুরের পাত্রখোলা চা বাগানের হাজারীবাগ এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ।
সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে দেশের বেশীরভাগ এলাকা বিদ্যুতায়নের বাইরে ছিল। গত এক দশকে দেশের পাহাড়-সমতল সব এলাকায় সমানভাবে উন্নয়ন সম্প্রসারিত হয়েছে। তারই আওতায় আজ এই পাহাড়ি এলাকায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হলো। জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে সরকার প্রধানের অঙ্গীকার বাস্তবায়নে এই অঞ্চলের সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে আলমগীর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ আঞ্চলিক কার্যালযের ডিজি এম খাদেমুল ইসলাম, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত সোহেল রানা, মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আসিদ আলী প্রমুখ।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























