বড়লেখা প্রতিনিধি
পৌর নির্বাচন
বড়লেখায় কে হাসছেন শেষ হাসি?
মো. কামরান চৌধুরী, আনোয়ারুল ইসলাম,মো. সাইদুল ইসলাম
প্রথম ধাপে সোমবার (২৮ ডিসেম্বর) মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে শেষ হয়েছে মেয়র-কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা। শেষ পর্যন্ত কে হাসছেন জয়ের হাসি তা নিয়ে সাধারণ ভোটারদের মাঝে চলছে নানা হিসাব-নিকাশ।
এবারের বড়লেখা পৌর নির্বাচনে মেয়র পদে লড়ছেন তিনজন। আর কাউন্সিলর পদে ২৬ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্ধীতা করছেন।
মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোবাইল ফোন)।
রোববার দুপুরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে অন্তত ২০জন ভোটারের সাথে কথা হয়। তারা বলছেন, যে পৌর এলাকার উন্নয়নে কাজ করবে তাকেই পৌর মেয়র হিসেবে বেছে নিবেন তারা।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোট গ্রহণ হবে। নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এসব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭হাজার ৫২৩ জন ও মহিলা ভোটার হলেন ৭ হাজার ৯২০ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে জানান, বড়লেখায় প্রথমবারের মতো ইভিএমে ভোট নেয়া হবে। পৌরসভার মোট ১০ কেন্দ্রে ৪৫টি বুথে ভোটগ্রহণ হবে। এসব কেন্দ্রে ভোটার সরঞ্জাম পাঠানো হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের দিন ১০টি কেন্দ্রে ১০জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি ছাড়াও মাঠে র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা কাজ করবেন। অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের লক্ষ্যে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























