ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৮, ২৮ ডিসেম্বর ২০২০
আপডেট: ১১:৫৯, ২৮ ডিসেম্বর ২০২০

মানুষ উৎসাহ-উদ্দীপনা নিয়েই ভোট দিচ্ছেন: পরিবেশ মন্ত্রী

বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা আছে। ভোটের আগ্রহ আছে। তাই তারা স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রথমবার ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে। মানুষের ধারণা কম ছিল। তবুও মানুষ ভোট দিতে পারছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে বড়লেখা পৌর এলাকার সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটা প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিবেশ মন্ত্রী।

এসময় মন্ত্রীর সাথে উপজেলা নির্বাহী কর্মকতা মো. শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দন প্রমুখ উপস্থিত ছিলেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়