আব্দুর রব, মৌলভীবাজার
আপডেট: ১৩:৩৪, ২৮ ডিসেম্বর ২০২০
পৌর নির্বাচন
ইভিএমে স্বস্তির ভোট
লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা
বড়লেখা পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। সবকটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হচ্ছে। ইভিএমে ভোটাধিকার প্রয়োগ করেন বন ও পরিবেশ মন্ত্রী শাহাবউদ্দীন আহমদ।
মন্ত্রী ভোটাধিকার প্রয়োগ করে জানান "মানুষ উৎসাহ ও উদ্দীপনা নিয়ে উৎসবমূখর পরিবেশে ভোট দিচ্ছে। ইভিএমে ভোটদান সহজ ও স্বচ্ছ এজন্য এ পদ্ধতি মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হয়েছে, ভোট দিয়ে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে।"
ভোটকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সকাল থেকেই নারী পুরুষ লাইনে দাঁড়িয়ে আছেন। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও বাড়ছে। পাশাপাশি ভোট সুষ্ঠু হবে কিনা তা নিয়েও ভোটারদের মাঝে রয়েছে সংশয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ১০ কেন্দ্রের ৪৩টি ভোট কক্ষে (বুথের) ভোট গ্রহণ হচ্ছে।
সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৯২০ জন।
বড়লেখা পৌর নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোবাইল ফোন)।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, বড়লেখায় প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। ১০ ভোট কেন্দ্রে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি ছাড়াও মাঠে র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা কাজ করছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের লক্ষ্যে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























