আব্দুর রব, মৌলভীবাজার
প্রকাশিত: ১৫:৪০, ২৮ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৫:৪৩, ২৮ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৫:৪৩, ২৮ ডিসেম্বর ২০২০
করোনাকে ছাপিয়ে বড়লেখায় ভোট উৎসবে সামিল ভোটাররা
প্রথম ধাপে দেশের ২৪ পৌরসভায় ভোটগ্রহণ চলছে। মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে বিপুল সংখ্যক ভোটার উপস্থিত হয়েছেন। করোনা মহামারীতেও শীত উপেক্ষা করে চোখে পড়ার মতো ভোটার উপস্থিত হয়েছেন কেন্দ্রে। দূর্যোগ ছাপিয়ে সাধারণ ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট উৎসবে সামিল হয়েছেন ।
হাওর- পাহাড় অধ্যুষিত বড়লেখা উপজেলা। পৌর নির্বাচন উপলক্ষে নানা বয়সী নারী ও পুরুষ ভোটাররা এসে জড়ো হয়েছেন কেন্দ্রে। বড়লেখায় এবছর প্রথমবার ইভিএম মেশিনে ভোট গ্রহণ হচ্ছে।
ইভিএম নিয়ে আগ্রহ ব্যাপক থাকায় ভোট দিতে আসছেন অনেকেই। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বাড়ছে। তাছাড়া দীর্ঘদিন পর ভোট দেয়ার সুযোগ পেয়ে আনন্দিত ভোটাররা।
ভোট কেন্দ্রে ভোটারদের সবাই মাস্ক ব্যবহার করলেও শারীরিক দুরত্ব ও সামাজিক নিরাপত্তার কোনো বালাই ছিলো না। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত ।
এবছর বড়লেখা পৌরসভায় মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিটি কেন্দ্রে টহল দিচ্ছে।এদিকে বিভিন্ন কেন্দ্রে ভোট দিতে আসা ভোটাররা জানান এই প্রথম ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আমরা ভোট দিচ্ছি।
আইনিউজ/এইচএ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























