এ. জে লাভলু, বড়লেখা
বড়লেখায় কাউন্সিলর পদে কে কত ভোট পেলেন
বড়লেখা পৌরসভা
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এবার প্রথমবারের মতো বড়লেখা পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৪টায়।
ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫৯৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুল ইসলাম মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৩০৮৬। এছাড়া বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৯৪ ভোট।
এদিকে ১ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মো. শাহজাহান ৪৫৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নোমান আহমদ পেয়েছেন ২৩৩ ভোট।
২ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে জেহীন সিদ্দিকী ৮৮৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাদের আহমদ পেয়েছেন ১৪৯ ভোট।
৩ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আবুল হাসিম ২৬০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুর রশিদ পেয়েছেন ২০৫ ভোট।
৪ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে কবির আহমদ ৩৯২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আক্তার হোসেন আরিফ পেয়েছেন ৩৬৯ ভোট।
৫ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মো. আব্দুল হাফিজ ৩৯১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুমেল আহমদ পেয়েছেন ৩২৪ ভোট।
৭ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে রেজাউল করিম ৫৭৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কায়ছার পারভেজ পেয়েছেন ৩৭৫ ভোট।
৮ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে রেহান পারভেজ রিপন ৮৭২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম আহমেদ পেয়েছেন ৬৭১ ভোট।
৯ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে জাহিদ হাসান ৩৮৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ৩৮২ ভোট।
এছাড়া সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে রুকাইয়া আক্তার রিয়া ১ হাজার ৯৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেফালী রানী পাল চশমা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫২ ভোট।
সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড নারী কাউন্সিলর পদে আছমা বেগম ১ হাজার ৯১৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেবা আক্তার চৌধুরী পেয়েছেন ৭৩৯ ভোট।
সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড নারী কাউন্সিলর পদে রুজিনা বেগম ১ হাজার ৫৭৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজনা আক্তার সুজন পেয়েছেন ১ হাজার ১৩৭ ভোট।
প্রসঙ্গত, বড়লেখা পৌরসভায় এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। এ পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৯২০ জন।
নয়টি সাধারণ ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডের ভোটগ্রহণের জন্য ১০ ভোটকেন্দ্রে ৪৩টি ভোটকক্ষ ছিল। নির্বাচনে ৯৭০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























