ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৬, ২৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:৪৯, ২৯ ডিসেম্বর ২০২০

মৌলভীবাজারে পৌরসভার আয়োজনে শেষ হলো কুশিকাটা প্রশিক্ষণ

মৌলভীবাজার পৌরসভার আয়োজনে রংধনুর সাতরং এর সহযোগিতায় ৩০জন নারী ফ্রিতে শিখলেন কুশিকাটার কাজ। ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ শেষ হয়েছে মঙ্গলবার (২৯ ডিসেম্বর)।

প্রশিক্ষণে উলের সুতা দিয়ে শাল, মাফলার, জুতা, পার্স ব্যাগ, বিভিন্ন ধরনের গয়না, সোফার কুশনসহ বিভিন্ন উপকরণ তৈরি শিখেছেন অংশগ্রহণকারী নারীরা। যাদের অধিকাংশই কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

নারীদেরকে স্বাবলম্বী করে তোলতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

১৫ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত চলে এই প্রশিক্ষণ। মোট ১৪টি ক্লাসে অংশগ্রহণ করে এই কাজগুলো শিখেন শিক্ষার্থীরা। তিন জন প্রশিক্ষক প্রতিদিন গড়ে চারঘন্টা করে ক্লাস নিয়েছেন।

প্রশিক্ষনার্থী পুষ্পিতা রায় পাপিয়া বলেন, কুশিকাটার কাজ শিখতে ১৪/১৫ হাজার টাকার প্রয়োজন হয়। কিন্তু পৌরসভা এবং রংধনু আমাদের ফ্রি শিখিয়েছেন, এজন্য আমরা আনন্দিত। এই কাজ শেখা অনেক কঠিন, আমরা আমাদের প্রশিক্ষকদের সহযোগিতায় এই কঠিন কাজকে জয় করতে পেরেছি। আগামিতে এই কাজের মাধ্যমে কিছু করার ইচ্ছে আাছে।

নারীদেরকে স্বাবলম্বী করে তোলতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ

রংধনুর নির্বাহী পরিচালক নাসিরউদ্দিন আহমদ উজ্জল জানান মৌলভীবাজার পৌরসভা মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে এ আয়োজন করে, আমরা সার্বিক সহযোগিতায় ছিলাম। ৩০ জন প্রশিক্ষণার্থী সফল ভাবে এই কোর্স সম্পন্ন করেছেন। আমরা আশাবাদী আগামিতে এদের মধ্যে থেকে অনেকই সফল উদ্যোক্তা হবেন। এবং এই ধরনের প্রশিক্ষণ আমরা অব্যাহত রাখবো।

উল্লেখ্য, ১৫ ডিসেম্বর মৌলভীবাজার পৌরসভা হলরুমে ১৪ দিনের কুশিকাটা প্রশিক্ষণের উদ্বোধন করেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসন এর সংসদ সদস্য জনাব সৈয়দা জোহরা আলাউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ মৌলভীবাজার এর উপ পরিচালক ( ভারপ্রাপ্ত) জনাব তানিয়া সুলতানা ও অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব ফজলুর রহমান। সমন্বয়কের দায়িত্বে উইলউউ রংধনুর সাতরং এর নির্বাহী পরিচালক নাসিরউদ্দিন আহমদ উজ্জল। উপস্থিত ছিলেন রংধনুর উপদেষ্টাবৃন্দ, প্রশিক্ষক এবং সদস্যবৃন্দ।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়