ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:১২, ২৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ২২:১৭, ২৯ ডিসেম্বর ২০২০

পৌর নির্বাচন

আপিলে বৈধতা পেলেন কমলগঞ্জের দুই কাউন্সিলর প্রার্থী

ফাইল ছবি

ফাইল ছবি

আপিলে মনোনয়নের বৈধতা পেলেন মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থী।  

মঙ্গলবার (২৯ ডিসেম্বর)দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান তাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন। 

এর আগে গত ২২ ডিসেম্বর মনোনয়ন পত্র বাছাইকালে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে খেলাপি হওয়ার কারণে দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল।

বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন- কমলগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেওয়ান আব্দুর রহিম মুহিন ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ কামরুল ইসলাম।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, ‘২ জন প্রার্থীর আপিল বৈধ হয়েছে। তবে আমরা লিখিত কোন নির্দেশনা পাইনি, মৌখিক ভাবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে। তারা আসন্ন পৌর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।’

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২০ ডিসেম্বর উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন দাখিলের শেষ দিনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

বাছাইকালে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে খেলাপি হওয়ার কারণে ২ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র গত ২২ ডিসেম্বর মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এই দুই প্রার্থীর  মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছিলেন। এরই প্রেক্ষিতে বাতিলকৃত প্রার্থীরা জেলা প্রশাসক বরাবর আপিল করেছিলেন।

আইনিউজ/এম.আর/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়