ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৬, ২৯ ডিসেম্বর ২০২০

৫ দফা দাবিতে তৃতীয় শ্রেণির কর্মচারীদের মানববন্ধন

কর্মচারীদের মানববন্ধন

কর্মচারীদের মানববন্ধন

মৌলভীবাজারের কমলগঞ্জে ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা।

মঙ্গলবার দুপুরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী পরিষদ কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মো. আলমগীর কবিরের সভাপতিত্বে চৌমোহনাস্থ ময়না চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে ৫ দফা দাবি স্থায়ীভাবে সমাধানের আশায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

৫ দফা দাবিগুলো হলো- ১১ গ্রেডে বেতন প্রদান, পদবী পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা নির্ধারণ, চাকরিবিধি অনুযায়ী-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটিতে সদস্য রাখার ব্যবস্থা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা, সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আলমগীর কবির, সহ-সভাপতি কামিনী সিংহ, সাধারণ সম্পাদক মো. জহির মিয়া,সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের অবহেলা ও অবজ্ঞা করে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়। তারা অবিলম্বে ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। 

আইনিউজ/এম. আর/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়