ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৫, ২৯ ডিসেম্বর ২০২০

সন্তান বাঁচাতে প্রাণ দিল মা মেছো বাঘ

সংগৃহীত

সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্রুতগ্রামী সিএনজি অটোরিকশার চাপায় প্রাণ হারাল ৩ বাচ্চার মা একটি মেছোবাঘ।

 গত ২৭ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার ইছবপুরে এই ঘটনা ঘটে। সেই রাতেই দুইটি বাচ্চা উদ্ধার করা হয় এবং পরের দিন অন্য বাচ্চাটি উদ্ধ্বার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন,  শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন। তিনি জানান, মা তার বাচ্চাদের রাস্তা পার করাচ্ছিল। ২টি বাচ্চা রাস্তার একপাশে পাওয়া যায় অন্য আরেকটি রাস্তার আরেক পাশে। এতে ধারণা করা হচ্ছে বাচ্চাটিকে আনতে গিয়ে বা একটি বাচ্চা দৌড় দিলে তাকে বাঁচাতে গিয়ে সে গাড়ির নিচে চাপা পরে মারা গেছে। 

বাচ্চাদের বয়স আনুমানিক ২০/২৫ দিন হবে। এদেরকে রেসকিউ সেন্টারে রেখে যত্ন নেওয়া হয়েছে । কোয়েল পাখি, মোরগের বাচ্চা এবং দুধ খাওয়ানো হচ্ছে। বড় হলে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।  

বিভাগীয় বন কর্মকর্তা ( বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) রেজাউল করিম চৌধুরী জানান,  সড়ক দুর্ঘটনায় তিন বাচ্চাকে নিয়ে রাস্তা পার হতে মা মেছোবিড়ালটি মর্মান্তিকভাবে ঘটনাস্থলেই নিহত হলো। বাচ্চা তিনটিকে আমাদের রেসকিউ সেন্টারে রেখে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে সকলে।

এ রাস্তাটিতে যানবাহনগুলো নিতান্তই দ্রুত গতিতে চলে। আমি এর আগেও এ রাস্তায় শিয়াল ও বেজির মারা যাওয়ার ছবি দেখিছি। বন এলাকার আাশেপাশে আমাদের গাড়ির গতি সীমিত রাখা উচিত।

আইনিউজ/আরডি/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়