মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২৩:৪৪, ২৯ ডিসেম্বর ২০২০
পৌর নির্বাচন
মৌলভীবাজারে ফজলুর রহমানের সাথে লড়বেন বিএনপির অলি
মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে জনপ্রিয়তার তুঙ্গে থাকা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ফজলুর রহমানের সাথে বিএনপি থেকে লড়বেন সাবেক পৌর কাউন্সিলর অলিউর রহমান। ২০১৬ সালে গত পৌর নির্বাচনেও ফজলুর রহমানের সাথে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন অলিউর রহমান।
তৃতীয় ধাপের পৌর নির্বাচনে মৌলভীবাজার পৌরসভায় মেয়র পদে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমানকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অলিউর রহমান মৌলভীবাজার পৌরসভার দুইবারের সাবেক কাউন্সিলর। ব্যবসায়ী হিসেবেও তিনি পরিচিত। বিগত নির্বাচনের পর দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। নির্বাচন করেত এ সপ্তাহেই তিনি দেশে এসে পৌঁছেছেন বলে তাঁর ঘনিষ্টজনেরা জানিয়েছেন।
আগামী ৩০ জানুয়ারি ৬৪টি পৌরসভায় নির্বাচন হবে। এর মধ্যে বিএনপি এখন পর্যন্ত ৫৯টিতে প্রার্থী চূড়ান্ত করেছে।
এদিকে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান পৌর মেয়র ফজলুর রহমান।
২০১৬ সালে পৌর নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়ী হন ফজলুর রহমান। এরপর বিগত ৫ বছর ব্যাপক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করেন। উন্নয়ন কাজের মাধ্যমে এখন তিনি জনপ্রিয়তার তুঙ্গে। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে কোদালিছড়া সংস্কার, বাসাবাড়ির মালিকদের বুঝিয়ে শহরের বিভিন্ন পাড়া-মহল্লার দেয়াল ভেঙ্গে সড়ক প্রশস্তকরণ, ফুলে ফুলে সু-শোভিত প্রবীণাঙ্গণ নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ক্লিন সিটি উদ্যোগ ইত্যাদি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় পর্যায়ে পৌর নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩ জানুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ১০ জানুয়ারি। ৬৪টি পৌরসভার সব কটিতেই ব্যালট পেপারে ভোট হবে।
দেশে মোট পৌরসভা রয়েছে ৩২৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানে ভোট করতে হয়।
আইনিউজ/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























