ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৩, ৩০ ডিসেম্বর ২০২০
আপডেট: ০৭:০৬, ৩১ ডিসেম্বর ২০২০

মৌলভীবাজারে বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালন

ফাইল ছবি

ফাইল ছবি

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজারে গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে জেলা বিএনপি। এ  উপলক্ষ্যে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের এম সাইফুর রহমান রোড (সেন্ট্রাল রোড) থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সোনালী ব্যাংক প্রধান শাখার সম্মুখে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি সিজান)।

বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, পৌর বিএনপি’র আহবায়ক মুজিবুর রহমান মজনু, সহ-সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শামীম আহমদ, সহ-সম্পাদক আব্দুর রহিম রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সদর উপজেলা বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএম মোক্তাদির রাজু, সদর উপজেলা বিএনপির নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান প্রমুখ।

সমাবশে জেলা, উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়