কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৭:১৮, ৩০ ডিসেম্বর ২০২০
কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
বরাদ্দ পেয়েছেন প্রার্থীরা
দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচন। এ উপলক্ষে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো.আলমগীর হোসেন।
কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মৌলভীবাজার জেলা নির্বাচন কার্যালয় ও রিটার্নিং অফিসারের আয়োজনে এক সভায় এ বরাদ্দ দেয়া হয়।
সভায় আওয়ামী লীগের প্রার্থী মো. জুয়েল আহমেদ (নৌকা), বিএনপির প্রাথী আবুল হোসেন (ধানের শীষ), বিদ্রোহী আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন (নারিকেল গাছ), বিদ্রোহী আওয়ামী লীগ প্রার্থী মো. হেলাল মিয়া (জগ)- সহ সকল কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
একই সময়ে মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহঙ্গীর আলম তালুকদারের সঞ্চালনায় মত বিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী, সিনিয়র সহকারি পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান, কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান ও পরিদর্শক (তদন্ত) সোহেল রানা।
সভায় নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র, নারী কাউন্সিলর ও পুরষ কাউন্সিলরদের উপস্থিতিতে আসন্ন নির্বাচনের আচরণ বিধি সম্পর্কে অবহিত করা হয়।
এ সময় সকল প্রার্থীরা বলেন, তারা একটি অবাদ ও নিরপেক্ষ নির্বাচন চান। এখানে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সবাই যেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ভোটাররা ভোট দিয়ে যাকে নির্বাচিত করবেন তারা মেনে নিবেন। তবে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তারা যেনো কোনোভাবে দায়িত্বে অবহেলা না করেন।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, সহকারি কমিশনার (ভূমি)নাসরিন চৌধুরী, সিনিয়র সহকারি পুলিশ সুপার আশরাফুজ্জামান ও জেলানির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আলমগীর হোসেন বলেন,অবাদ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কোন প্রকার কার্পণ্য হবে না। তারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। তবে প্রার্থী ও সমর্থকরা কোন প্রকার আচরণ বিধি লঙ্ঘন করলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনিউজ।/এম.আর/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























