ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৪, ৩০ ডিসেম্বর ২০২০

কমলগঞ্জে চোলাই মদসহ আটক ২

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে অভিযান চালিয়ে ২৪ লিটার চোলাই মদসহ ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯  ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শমশেরনগরের কানিহাটি চা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ওয়াশ নামে ৬০ লিটার তরল ঔষধও উদ্ধার করা হয়।

আটককৃতদের নাম মন্টু গোয়ালা (৫০) ও উমেশ গোয়ালা (৩২)। তারা দুজন কালিহাটি চা বাগানের বাসিন্দা।

জানা গেছে,  শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমানের নেতৃত্বে একটি দল মদসহ ওই দুই
ব্যক্তিকে আটক করে।  

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আইনিউজ/এম.আর/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়