ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৮, ৩০ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:০১, ৩০ ডিসেম্বর ২০২০

বড়লেখায় কেন্দ্রীয় জাপা নেতা আহমেদ রিয়াজ গ্রেফতার

বুধবার বিকেলে তাকে গ্রেফতার করে পুলিশ

বুধবার বিকেলে তাকে গ্রেফতার করে পুলিশ

মৌলভীবাজারের বড়লেখায় কেন্দ্রীয় জাপা (এরশাদ) নেতা আহমেদ রিয়াজকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার সুজানগর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বুধবার সন্ধ্যায় জানান, আহমেদ রিয়াজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আদালতের একটি মামলার ২ বছরের সাজা পরোয়ানা জারি ছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

প্রসঙ্গত, আহমেদ রিয়াজ বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী হিসেবে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

তিনি কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) সংসদীয় আসনের সমন্বয়কারী ও বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি বলে দাবি করে আসছেন।

আইনিউজ/এজেএল

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়