ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫২, ৩১ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৭:২৩, ৩১ ডিসেম্বর ২০২০

পৌর নির্বাচন

মৌলভীবাজারে ৪৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

মনোনয়ন জমা দিচ্ছেন প্রার্থীরা

মনোনয়ন জমা দিচ্ছেন প্রার্থীরা

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুর থেকে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকতা মামুনুর রশীদ।  

এদিন মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জনসহ মোট ৪৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফজলুর রহমান(বর্তমান মেয়র), বিএনপি সমর্থিত প্রার্থী মো. অলিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী- তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি মৌলভীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ৩ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়