ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৪, ৩১ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৮:৩৩, ৩১ ডিসেম্বর ২০২০

`খুব শীঘ্রই মৌলভীবাজার পুলিশের ডোপ টেস্ট শুরু হবে`

‘মাদক রোধে শীঘ্রই মৌলভীবাজার পুলিশের ডোপ টেস্ট শুরু হবে। সন্দেহজনক কোনো পুলিশ সদস্য পাওয়া গেলে তাক মাদক টেস্ট করা হবে। প্রমাণ পাওয়া গেলে তাকে সোজা বাড়ি চলে যেতে হবে।’

মৌলভীবাজার জেলায় যোগ দিয়েই নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন।

সিনিয়র সাংবাদিক আকমল হোসেন নিপুর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদকের সাথে কোনো আপস নাই। বরাবরের মতোই এখানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। সেটা খুব গুরুত্বসহকারে করা হবে।

নবনিযুক্ত মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে নিজ অফিসে সীমিত পরিসরে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিমিয় সভায় এসব কথা বলেন।

এ সময় তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদক নির্মূল, পুলিশের মানবিক ও পেশাদার আচরণ বাস্তবায়ন, বিট পুলিশিং ও পুলিশের সার্বিক কল্যাণ নিশ্চিত ও উন্নত বাংলাদেশ গঠনে সরকারের গৃহিত যাবতীয় পদক্ষেপ বাস্তবায়ন করার কথা জানান।

পুলিশ সুপার বলেন 'দেশের স্বাধীনতা স্বার্মভৌমত্ব বিরোধী শক্তি ও সরকারের ভিশন বাস্তবায়ন বিরোধীদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকবেনা।’ তিনি সাংবাদিকদের বলেন, মৌলভীবাজারের আইনশৃংখলার উন্নয়ন ও জেলার সার্বিক উন্নয়নে আমরা সবাই একসাথে কাজ করব। জেলাকে মাদকমুক্ত করতে প্রথমে পুলিশের ডোপ টেষ্ট করা হবে। নিজের ঘর থেকেই আমরা মাদকবিরোধী আন্দোলনের এই পদক্ষেপ শুরু করব। পুলিশের মানবিক ও পেশাদার আচরণ বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি দায়িত্ব পালনে মৌলভীবাজারের সবস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, এনটিভির স্টাফ রিপোর্টার এসএম উমেদ আলী, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস, বিটিভির জেলা প্রতিনিধি ও আইনিউজের সম্পাদক হাসানাত কামাল, স্থানীয় দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক সিরাজুল ইসলাম, চ্যানেল ২৪-এর প্রতিনিধি এম এ হামিদ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল এবং দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রিপন দে।

নব নিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া গত ৩০ডিসেম্বর মৌলভীবাজার জেলার দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ২৪-তম বিসিএস পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে ২০০৫ সালের ২ জুলাই বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্মকালে  ঢাকা জেলা, নারায়ণগঞ্জ জেলা, র‌্যাব, এপিবিএন ও এসপিবিএন-এ কাজ করেন।

লিখিত বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘যতদিন আমি এই জেলায় কর্মরত থাকব আমি চাই সর্বদা মৌলভীবাজারবাসীর পাশে থেকে তাদের সেবা প্রদান করতে। আগামী দিনগুলোতে মৌলভীবাজারবাসীকে সাথে নিয়ে শান্তিপূর্ণ মৌলভীবাজার গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।’

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়