ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

লন্ডন প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫১, ১ জানুয়ারি ২০২১
আপডেট: ১৪:১৭, ১ জানুয়ারি ২০২১

সাবেক এমপি তোয়াবুর রহিম লন্ডনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন

মৌলভীবাজারের সাবেক এমপি (সংসদ সদস্য) তোয়াবুর রহিম যুক্তরাজ্যের লন্ডনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

আজ শুক্রবার (১ জানুয়ারি) ভোর ৩টার দিকে যুক্তরাজ্যের লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ কেরন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৮ বছর।

তোয়াবুর রহিম ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য, বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে রাজনগর ও কমলগঞ্জ আসন থেকে নির্বাচিত সাংসদ। 

প্রবীণ রাজনীতিবিদ, আওয়ামী লীগ নেতা তোয়াবুর রহিমের গ্রামের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিসহস্র গ্রামে। তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়