মৌলোভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৩:২৪, ১ জানুয়ারি ২০২১
করোনাকালেও বছরের প্রথম দিনে মৌলভীবাজারে শিক্ষার্থীরা পেলো নতুন বই
করোনাকালেও নতুন বছরের প্রথম দিন প্রায় ৪ কোটি শিক্ষার্থীর হাতে বই তোলে দেওয়ার উদ্যোগ হাতে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারেও সীমিত পরিসরে শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিন আজ বই তোলে দেওয়া হয়েছে।
শুক্রবার (১ জানুয়ারি) শহরের আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এদিন অনুষ্ঠানে সীমিত পরিসরে ৫ জন শিক্ষার্থীর বই তোলে দেন জেলা প্রশাসক।
এছাড়াও এদিন আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়েও সীমিত পরিসরে শিক্ষার্থীদের হাতে বই তোলে দেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইটি) মল্লিকা দে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমানস, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমানসহ অনেকেই।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ছাড়াও শিক্ষার্থীদের অভিবাবকরাও উপস্থিত ছিলেন।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























