শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে র্যাব সেবা সপ্তাহ শুরু
র্যাব সেবা সপ্তাহ
মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সেবা দেয়ার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে র্যাব সেবা সপ্তাহ।
শুক্রবার ১ জানুয়ারি জুম্মার নামাজ শেষে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের আয়োজনে শহরের ওয়াপদা মসজিদে বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুরু হয় র্যাব সেবা সপ্তাহ ।
দোয়া শেষে মুসল্লিদের মাঝে শিরনি বিতরণ করা হয়। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত র্যাবের এই সেবা সপ্তাহ চলবে বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন সিপিসি-২ শ্রীমঙ্গল র্যাব-৯ কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমানজাকি, স্কোয়াড কমান্ডার এএসপি আফসান আল আলমসহ র্যাব -৯ এর অন্যান্য সদস্যরা।
র্যাব সপ্তাহে গরীব দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ, অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচী, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহযোগীতাসহ বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হবে।
আইনিউজ/ তোফায়েল পাপ্পু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























