কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে জাতীয় পার্টি ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সারা দেশের মতো মৌলভীবাজারের কমলগঞ্জেও পালিত হলো জাতীয় পার্টি ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী।
দিনটি উদযাপন উপলক্ষে শুক্রবার (১ জানুয়ারি) রাতে ভানুগাছ বাজারস্থ মণিপুরি মার্কেট প্রাঙ্গণে কেকে কেটে আলোচনা সভা ও সব শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. দুরুদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সৈয়দ তজমুল বকত।
কমলগঞ্জ উপজেলা যুব সংহতির সভাপতি লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান,জেলা যুব সংহতির আহবায়ক বেলায়েত আলী খান, জেলা জাতীয় শ্রমিক পার্টির আহবায়ক জামাল হাসান, কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, সম্পাদক রফিকুল আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলনানা আব্দুস শহীদ।
আইনিউজ/এম.আর/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























