কমলগঞ্জ প্রতিনিধি
স্বেচ্ছাশ্রমে নির্মাণ হচ্ছে ১ কিলোমিটার রাস্তা
স্বেচ্ছাশ্রমে রাস্তার নির্মাণ কাজ শুরু করেছেন গ্রামবাসীরা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের এক গ্রাম বড়চেগ উজান বিল। এখানে ১০০ পরিবারের জমি রয়েছে। কিছু পরিবার বসতঘর নির্মাণ করে বাস করছে গত কয়েক বছর ধরে।
এখানে গ্রামবাসীরা তৈরি করেছেন একটি মক্তব ও নামাজের জন্য মসজিদ। বাকি পরিবারগুলো শুধু মাত্র যাতায়াতের রাস্তার সমস্যার কারণে গ্রামটিতে বসতঘর নির্মাণ করতে পারছেন না। গত কয়েক দিন ধরে গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমে গ্রামের কাঁচা রাস্তার নির্মাণ কাজ শুরু করেছেন।
শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১১টায় সরেজমিনে গিয়ে দেখা যায়- আমীর আলী, তৈয়ব আলী, আইয়ূব আলী হোসেন ও খাদেমুল হোসেনের নেতৃত্বে গ্রামবাসীরা শমশেরনগর পেট্রোল পাম্পের পূর্ব পাশ থেকে বড়চেগ উজান বিল গ্রামের ১ কি.মি রাস্তা নির্মাণে কাজ করছেন।
আলাপকালে আমির আলী জানান, এ গ্রামে মানুষ বসতবাড়ি নির্মাণ করে আসছেন। পেট্রোল পাম্পের পূর্ব পাশ থেকে গ্রামের ভিতর একটি সরু কাঁচা রাস্তা গেছে। এ গ্রামে মসজিদুলকুবা নামে একটি মসজিদ ও আরবি পড়ার জন্য একটি মক্তব স্থাপন হয়েছে। রাস্তাটি সরু ও কাঁচা থাকায় সহজে কোন প্রকার যানবাহন ঢুকতে পারে না। এতে জমি থাকলেও অনেক পরিবার এখনও বসতঘর নির্মাণ করছেন না। সবাই বসতঘর নির্মাণ করে আসলে এ গ্রামটি পূর্ণাঙ্গ গ্রামে রুপ নিবে।
জানা গেছে, বড়চেগ উজান বিল গ্রামের রাস্তার নির্মাণে এক বছর পূর্বে ১০০ পরিবারের সদস্যদের স্বাক্ষর নিয়ে ইউনিয়ন পরিষদে আবেদন করলেও আজ পর্যন্ত সরকারি কোন সহায়তা পাওয়া যায়নি। অবশেষে পেট্রোল পাম্পের পূর্ব দিকে শমশেরনগর-কমলগঞ্জ সড়কধারের বাড়ির মালিক নজরুল ইসলাম খানের পরামর্শ ও উৎসাহে নিজেরা কুদাল, টুকরি নিয়ে স্বেচ্ছাশ্রমে ১ কি.মি. রাস্তার উন্নয়ন শুরু করেছেন। এ রাস্তার সম্মুখ দিকে কিছুটা অংশ পাকা করা হবে।
আমীর আলী আরও বলেন, রাস্তার কোন অংশ ১০ ফুট প্রস্থ্ আবার কোন অংশ ১২ফুট প্রস্থ রয়েছে। সংস্কার কাজ শেষ পর্যায়ে আসলে শুক্রবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমেদের বড় ভাই হাজী আকমল আলী ও ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য ফারুক আহমেদ রাস্তার কাজ পরিদর্শন করেন। এসময় তারা এ কাজে সহায়তা দানের আশ্বাসও দিয়েছেন।
গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী নজরুল ইসলাম খান বলেন, এ গ্রামের জমির মালিক সবাই বসতবাড়ি নির্মাণ করে নিলে এটি একটি আদর্শ গ্রাম হবে। তাছাড়া গ্রামের সামনেই শমশেরনগর-কমলগঞ্জ-শ্রীমঙ্গল প্রধান সড়ক। উত্তর ও পূর্ব দিকে চা বাগানের সবুজ প্রান্তর।
কমলগঞ্জ উপজেলা এলজিইইড সহকারি প্রকৌশলী মামুন ভূঁইয়া বলেন, বড়চেগ উজান বিল গ্রামের রাস্তা নির্মাণের কোন আবেদন তাদের কাছে নেই। তাই আপাতত গ্রামের রাস্তা উন্নয়নের কোন পরিকল্পনাও নেই। তবে আগামীতে আবেদন করলে সরেজমিন তদন্তক্রমে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠালে রাস্তার নির্মাণ হতে পারে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























