ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:২০, ২ জানুয়ারি ২০২১
আপডেট: ০০:২৮, ২ জানুয়ারি ২০২১

মৌলভীবাজারের পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পাচ্ছে ৪০ লাখ নতুন বই

 শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান

 শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান

নতুন বছরে মৌলভীবাজারে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ২ হাজার ২৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পাচ্ছে ৪০ লাখ নতুন বই। এছাড়া দাখিল ও এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা পাবে আট লক্ষাধিক নতুন বই। 

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে বছরের প্রথম দিনে মৌলভীবাজার জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) শহরের আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলাদা আলাদা অনুষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

অনুষ্ঠানে সীমিত পরিসরে ৫ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন জেলা প্রশাসক। 

নতুন বইয়ের জন্য অপেক্ষায় শিক্ষার্থীরা।

জেলা প্রশাসেনর অফিসিয়াল ফেসবুক পেজের তথ্য অনুযায়ী- এবছর মৌলভীবাজার জেলায় প্রাথমিক পর্যায়ে ২ হাজার ৮৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ লাখ ২৬ হাজার ৫৩৩ জন শিক্ষার্থীর মাঝে ১৩ লাখ ৫৩ হাজার ৬৬৬ টি বই বিতরণ করা হবে। মাধ্যমিক পর্যায়ে ২১১ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ ৮৭ হাজার ৬৬৫ জন শিক্ষার্থীর মাঝে ২৭ লাখ ১০ হাজার ৪৪০ টি বই বিতরণ করা হবে। এছাড়া দাখিল ও এবতেদায়ী পর্যায়ে মোট ৮ লাখ ৬১ হাজার ৪২০ টি বই বিতরণ করা হবে।

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়