মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:৫৪, ৩ জানুয়ারি ২০২১
প্রতিপক্ষের হামলায় মৃত্যু, এলাকাবাসীর প্রতিবাদ
সজল দাশের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ সভা
বাড়ির রাস্তার প্রতিরক্ষা দেয়ালের নিচের মাটি কাটাকে কেন্দ্র করে মৌলভীবাজারের গিয়াসনগর ইউনিয়নের সজল দাশ ও প্রতিবেশী গোপাল দাশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। গত ২৭ ডিসেম্বর বাড়ি ফেরার পথে সজলের ওপর হামলা চালায় প্রতিপক্ষ গোপাল দাশ ও তার ৬ সহযোগী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সজলের(৪০)।
নিহত সজল দাশ ভূজবল গ্রামের খোকা দাশের ছেলে। এই ঘটনায় নিহত সজলের স্ত্রী মৌসুমী দাশ বাদী হয়ে গোপাল দাশসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- গোপাল দাশ, পংকজ দাশ, গৌতম দাশ, তনজয় দাশ ও ঝুলন দাশ। আসামি দুলাল দাশ এবং রস দাশকে এখনো গ্রেফতার করা সম্ভব হয় নি।
এদিকে প্রতিপক্ষের হামলায় সজল দাশের এমন মৃত্যুর ঘটনায় প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। রোববার (৩ জানুয়ারি) ভূজবল গ্রামে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় ইউপি সদস্য শামীম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর আহমদ শিপু, নিহত সজলের বড় ভাই শান্ত দাশসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা সজল দাশকে হত্যার নিন্দা জানান এবং খুনিদের দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানান।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























