ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৮, ৩ জানুয়ারি ২০২১

কমলগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ২১

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে গত দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২১ জন আহত হয়েছেন। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।

আহত ১১ জনের মধ্যে ২ জনের নাম পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে একজন হলেন কমলগঞ্জ পৌর এলাকার করিমপুর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে ইমদাদুল হক (১৩)। শুক্রবার জুম্মার নামাজ পরে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে কুকুরের কামড়ে আহত হয় সে।  

অপরজন উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া গ্রামের মুকিত মিয়ারছেলে মিজান মিয়া(১৭)। মিজান পৌর এলাকার বড়গাছ গ্রামে তার নানারবাড়ি বেড়াতে এসেছিল।

এছাড়া মুন্সীবাজার ইউনিয়নে ও পূর্ব জালালপুর গ্রামের ১০ জন, আলীনগর ইউনিয়নের কালীপুর গ্রামের ৮ জন, মদনমোহন চা বাগানের ১ জন কুকুরের কামরে আহত হয়েছেন। আহত সবাই নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২১ জন আহত হওয়ার ঘটনায় কমলগঞ্জ উপজেলার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক বলেন, বেওয়ারিশ কুকুরের কামড়ে তার ইউনিয়নে ৮ জন আহতের খবর শুনলেও এখন পর্যন্ত কেউ তার কাছে আসে নি।

কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, তিনি কুকুরের কামড়ে আহতের কথা শুনেছেন। কিন্তু কেউই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আসেনি। 

তিনি আরও বলেন, আমাদের এখানে ভ্যাকসিন নেই। কুকুরে কামড়ানো রোগী আসলে ভ্যাকসিনে নাম লিখে দেওয়া হয়। আর গুরুতর হলে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়