ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৯, ৩ জানুয়ারি ২০২১

পৌর নির্বাচন

প্রশাসনের অভিযানে জরিমানা গুনলেন ৪ কাউন্সিলর প্রার্থী

প্রশাসনের অভিযান

প্রশাসনের অভিযান

পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানকালে ৪ কাউন্সিলর পদ প্রার্থীকে গুনতে হয়েছে জরিমানা ।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে বিকেল ৩.৩০ টা থেকে ৬.৩০ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানকালে আচরণবিধি ভঙ্গ করায় ৪ জন কাউন্সিলর পদ প্রার্থীকে মোবাইল কোর্টে ৪টি মামলায় সর্বমোট ৪০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। একইসাথে সকল প্রার্থীকে আচরণবিধি মেনে চলার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। অভিযানে সাহায্য করে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে কমলগঞ্জ পৌরসভার নির্বাচন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়