ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৬, ৩ জানুয়ারি ২০২১

অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি, ৪ দোকানকে জরিমানা

মৌলভীবাজার জেলা প্রশাসনের অভিযান

মৌলভীবাজার জেলা প্রশাসনের অভিযান

নিরাপদ খাদ্য নিশ্চিতে বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির অভিযোগে ৪ দোকানকে জরিমানা প্রদান করা হয়।

রোববার (৩ জানুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে শহরের পশ্চিমবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ।

অভিযান কালে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই, মাংস বিক্রি এবং জবাইকৃত পশুর বর্জ্য অপসারণ না করার অভিযোগে ৪ টি দোকানকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন, ২০১১ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট এগারো হাজার টাকা জরিমানা করা হয়।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়