শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ২৩:৩৪, ৪ জানুয়ারি ২০২১
সেবা সপ্তাহে র্যাবের বৃক্ষরোপণ কর্মসূচি
র্যাবের বৃক্ষরোপণ কর্মসূচী
মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব।
র্যাব সেবা সপ্তাহে সোমবার (৪ জানুয়ারি) র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের উদ্যোগে শ্রীমঙ্গল চা কন্যা ভাস্কর্যের চারপাশে বৃক্ষরোপণ করা হয়।
সোমবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিপিসি-২ শ্রীমঙ্গল র্যাব-৯ কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি।
এছাড়া উপস্থিত ছিলেন স্কোয়াড কমান্ডার এএসপি আফসান আল আলম, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী ও সাংবাদিক উজ্জল কুমার দাশ।
র্যাব সেবা সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় দুই শতাধিক বৃক্ষরোপণ করা হবে।
গত ১ জানুয়ারি থেকে শুরু হওয়া র্যাব সেবা সপ্তাহ আগামী ১১ জানুয়ারি পর্যন্ত চলবে। এতে খাবার বিতরণ, অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচী, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহযোগীতাসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























