ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫০, ৫ জানুয়ারি ২০২১
আপডেট: ১৭:৫০, ৫ জানুয়ারি ২০২১

মৌলভীবাজার

করোনা ও ডেঙ্গু সচেতনতায় সাংবাদিকদের সহযোগিতা চান সিভিল সার্জন

করোনাডেঙ্গু সচেতনতায় মৌলভীবাজারকে এগিয়ে রাখতে চায় জেলা স্বাস্থ্য বিভাগ। সেলক্ষ্যে করোনা ভাইরাস ও ডেঙ্গু বিষয়ে সাংবাদিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা করেছে সিভিল সার্জন অফিস।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে কর্মশালার উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ।

করোনাভাইরাস বিষয়ে সচেতনতামূলক প্রতিবেদন উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিনেন্দু ভৌমিক। ডেঙ্গু বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন ডা. ফাতেমাতুজ জোহরা।

সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ করোনাভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে  বাধ্যতামুলক মাস্ক পরিধান, ও শারীরিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন। ডেঙ্গু প্রতিরোধে দিনের বেলায় ঘরে ঘুমাতে গেলে মশারি ব‍্যবহার এবং বাড়ির আঙ্গিনা ও ছাদে পানি জমতে না দেয়াসহ প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে জনগণকে সচেতন করতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চান তিনি।

সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে কর্মশালার সমাপনীতে বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, মাছরাঙা টিভি প্রতিনিধি ফেরদৌস আহমেদ, বিটিভি প্রতিনিধি আইনিউজের সম্পাদক হাসানাত কামাল, ইটিভি প্রতিনিধি বিকুল চক্রবর্তী।

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়