কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে ধোপাটিলা সরকারি বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন
বিদ্যালয় ভবনের উদ্বোধন করছেন প্রধান অতিথি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের ধোপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা ২টায় বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. এম এ শহীদ।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, কমলগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, মৌলভীবাজার জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুর ইসলাম, পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী তউফিক আহমদ, কমলগঞ্জ উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ, কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ও শমশেরনগর ইউনয়িনের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ড. এম এ শহীদ প্রথমে ফিতা কেটে ও পরে নামফলক উন্মোচন করে বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধোপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. রেজাউর করিম এবং সঞ্চালনা করেন নুরুল মোহাইমিন।
কমলগঞ্জ উপজেলা এলজিআরডি প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, চাহিদা ভিত্তিক নতুন জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন (১ম পর্যায়) প্রকল্পের আওতায় ধোপাটিলা সরকারি প্রাথমকি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। ভবনটি নির্মাণে প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৬৬ লাখ টাকা।
আইনিউজ/এম.আর.এম/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























