ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫০, ৫ জানুয়ারি ২০২১

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় মেয়র প্রার্থীসহ ৪ জনকে জরিমানা

জরিমানা প্রদান করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার

জরিমানা প্রদান করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার

পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় কমলগঞ্জ পৌরসভা এলাকায় চলা অভিযানে ৩ জন মেয়র প্রার্থী ও এক কাউন্সিলর প্রার্থীর এজেন্টকে প্রচারণাকালে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জরিমানা প্রদান করা হয়।

অভিযানে আওয়ামী লীগ প্রার্থী জুয়েল আহমেদ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন ও মো. হেলাল মিয়াকে ৩ টি মামলায় মোট ১৩ হাজার টাকা জরিমানা প্রদান করে তা আদায় করা হয়। এছাড়া আচরণবিধি লঙ্ঘন করায় এক কাউন্সিলর প্রার্থীর এজেন্টকে ১ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।      

জানা গেছে, দণ্ডিত মেয়র প্রার্থীরা ও কাউন্সিলর প্রার্থী আচরণবিধি  না মেনে প্রচারণার গাড়িতে বড় মাপের ফেস্টুন লাগিয়েছিলেন।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী এ তথ্যটি আইনিউজকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী ও অর্ণব মালাকার।

আইনিউজ/এম.আর.এম/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়