শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে অস্ত্রের মুখে স্কুলশিক্ষিকার গলার চেইন ছিনতাই
ফাইল ছবি
শ্রীমঙ্গলে অস্ত্রের মুখে অর্পণা রাণী পাল নামে এক স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।
বুধবার (৬ জানুয়ারি) দুপুর ১১ টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লয়ারকুল এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার অর্পণা রাণী পাল পশ্চিম লয়ারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বলে জানা গেছে। এ ঘটনায় অর্পণা রাণী পাল শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা গেছে, বুধবার শিক্ষিকা অর্পণা রাণী পাল প্রতিদিনের মতো শ্রীমঙ্গলের বাসা থেকে সিএনজি অটো রিক্সাযোগে স্কুলের যাবার পথে ভূনবীর ইউপি অফিসের পশ্চিম পাশে নেমে পড়েন। পরে পায়ে হেঁটে পশ্চিম লয়ারকুল এর জনৈক গেদু মিয়ার বাড়ির সামনে এলে একটি মোটর সাইকেল আরোহী দুই যুবক তার পথরোধ করে।
এ সময় এক যুবক ধারালো ছুরির মুখে অর্পণা রানী পালকে জিম্মি করে ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হারানো স্বর্ণের চেইনের মূল্য ৫০ হাজার টাকা বলে দাবি করেছেন অর্পণা রাণী পাল।
শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন জানান, স্কুলশিক্ষিকা তার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
আইনিউজ/ তোফায়েল পাপ্পু /এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























