মৌলভীবাজার প্রতিনিধি
মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি: ৪ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
নিরাপদ খাদ্য নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে শহরের চার প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে শহরের পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন প্রশাসনের ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান, মো. আরিফুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম।

অভিযানকালে শহরের হাটবাজার সুপার শপ, শাহ মোস্তফা রসগোল্লা হাউজ, ঐতিহ্যের স্বাদ মিষ্টিঘরসহ চারটি প্রতিষ্ঠানকে নকল, অনুমোদনহীন, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদকাল পরিবর্তিত পণ্য বিক্রির অপরাধে মোট ৮৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন ম্যাজিস্ট্রেটগণ।
উল্লেখ্য, চারটি প্রতিষ্ঠানকে 'বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮' ও 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯' এর বিভিন্ন ধারায় জরিমানা প্রদান করে তা আদায় করা হয়।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























